সারা দেশ

আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ অগাস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) তাদের বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্তকৃত দুইজন হলেন, এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। এ সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাঈদ। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads