নাটোর প্রতিনিধি:
নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদকে দূর্নিীতিবাজ উল্লেখ করে তার সংসদ সদস্য পদ বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
সোমবার (১ এপ্লিল) সকাল ১০ টার দিকে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেল গেট এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডা, সহ-সভাপতি শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, আওয়ামী লীগ নেতা মিলন হোসেন,আওয়ামী লীগ নেত্রী খোদেজা ও শাপলা খাতুনসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
এসময় বক্তারা উল্লেখ করে বলেন, একজন সংসদ সদস্য আবুল কালাম আজাদ (এমপি) কিভাবে মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে প্রকাশ্যে অন্যায় ও দুর্নীতি করার ঘোষনা দেয় এটা দুর্ভাগ্যজনক। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নির্বাচনী ব্যয় সংক্রান্ত বক্তব্য দেশব্যাপী আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। এতে বোঝা যায় সে নৌকার র্পাথীকে হারাতে কোটি টাকার বেশী ব্যায় করে কেন্দ্র দখল এবং ভোট চুরি করে এমপি হয়েছেন। ওই বক্তব্যে তিনি উল্লেখ করেছেন ‘নির্বাচনে তার ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। সেই টাকা আমি তুলবো। এটুক অন্যায় আমি করবোই। এতটুকু অনিয়ম আমি করবোই। পরদিন তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে পরে। এবিষয়টি দেশবাসী ও আওয়ামী-লীগের কেউ ভাল ভাবে নেয়নি। তাই দলীও প্রধান জননেত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেও মাধ্যমে প্রতিকার চাইছি। এধরনের দূর্নিীতিবাজ এমপিকে আমরা চাইনা, দ্রুত তার সংসদ সদস্য পদ বাতিল চান তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ মার্চ) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্যএ্যাড. আবুল কালাম আজাদ বক্তব্যে বলেন, এইটুক অন্যায় করবো, আর করবো না। নির্বাচনে ১ কোটি ২৬ লাখ টাকা আমি খরচ করেছি, এটা তুলবো। এটা আমি তুলবো, যে ভাবে হোক এটা আমি তুলবো। ২৫ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছি। ট্যাক্স-ফ্রি গাড়ি কিনেছিলাম ২৭ লাখ টাকা দিয়ে। আমি চাইলে ১ কোটি টাকা দিয়ে কিনতে পারতাম। যেহুত আমার টাকা নাই, আমি ২৭ লাখ টাকা দিয়ে কিনেছিলাম। এবার আমি কিনব, ওই টাকা দিয়ে কিনব। ওই টাকা, আমি তুলে নেবো এবার। নিয়ে আর কিছু করবো না। খালি এই এক কোটি ২৬ লাখ টাকা তুলব।





