সারা দেশ

আমাদের পরিচয় আমরা সবাই বাঙ্গালী: ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাজীগঞ্জ শাহরাস্তির সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে ২১এবং ২২ অক্টোবর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত, চাঁদপুর-০৫ আসেন মনোনয়ন প্রত্যাশিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ঢাকা সেন্টার এর চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।

রবিবার হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের সময় মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন আমি হাজীগঞ্জ-শাহরাস্তির সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া শুভেচ্ছা ও প্রীতি জানাই। জাতির পিতার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। অনেক ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলাদেশ।

তিনি আরো বলেন বঙ্গবন্ধুর একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে গেছেন, যার দলিল হচ্ছে সংবিধান। সংবিধানের ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়, সব ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করবে এ অধিকার সংরক্ষিত আছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশীয় রাজাকার, আলবদর, আলশামস মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমার মা বোনদের পাশবিক নির্যাতন অত্যাচার করেছে। তারা এখনও সনাতনী হিন্দুধর্মাবলম্বীদের বিরুদ্ধে বিভিন্ন পূজা-পার্বণে আঘাত হানার চেষ্টা করে। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আমাদের এই লড়াই অব্যাহত আছে।
এই দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নয়, ধর্ম-বর্ণ ভূলে আমরা বাঙ্গালী, মুক্তিযুদ্ধের সময়ে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে হানাদার বাহিনীকে পরাস্ত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, ওরা আত্মসমর্পণে বাধ্য হয়েছে, ঠিক তেমনই ষড়যন্ত্রকারি দেশ বিরোধী শক্তিকে আত্মসমর্পণ করতে বাধ্য করবো, এসব ষড়যন্ত্রকারিরাই এই দেশে সংখ্যালঘু, নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে আমরা সকল ধর্মের মানুষ ধর্ম পালন করতে পারবো এমন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রাণের ঝুঁকি নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। ষড়যন্ত্রকারী, রাষ্ট্রবিরোধী,স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads