আমের ঝুড়িতে মিলল  ৫০ লাখ টাকার হেরোইন

প্রতীকী ছবি

অপরাধ

আমের ঝুড়িতে মিলল ৫০ লাখ টাকার হেরোইন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জুন, ২০২০

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে আমের ঝুড়ি ও প্রেশার কুকারের ভেতর থেকে ৫০ লাখ টাকা মূলের আধা কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-২-এর একটি দল।

এ সময় পাচারকাজে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হচ্ছে- হাবিবুর রহমান বাবু (২৯) ও দিলরুবা দিপা। তারা সর্ম্পকে স্বামী-স্ত্রী। তাদের বাড়ি চাপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বলে জানা গেছে।

র‌্যাব জানিয়েছে, র‌্যাব-২-এর দায়িত্বরত পুলিশ সুপার (এসপি) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে এসব হেরোইন জব্দ করে। মাদককারবারী স্বামী- স্ত্রী আম ও প্রেশার কুকারের ভেতরে করে এই হেরোইন পাচার করছিল।

র‌্যাব-২-এর পুলিশ সুপার (এসপি) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, আসামীরা দীর্ঘ দিন যাবৎ কুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য, মৌসুমি ফল, নিত্য প্রয়োজনীয় খাদ্যসহ অন্যান্য দ্রব্যাদি প্রেরণের আড়ালে হেরোইন পাচার করে আসছিল।

তিনি বলেন,আসামীদের সম্পর্কে যাচাই-বাছাইকালে জানা যায়, তারা স্বামী-স্ত্রী হিসেবে মুন্সিগঞ্জে ভাড়া বাসায় বসবাস করে। স্বামী ও স্ত্রী শাড়ী এবং লুঙ্গির ব্যবসা করে জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। কুরিয়ারে প্রতি মাসে ৩ থেকে ৪ টি করে চালান আসে যাতে ৫০ লাখ থেকে ২কোটি টাকার হেরোইন থাকে।

আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads