আরো এক সাংবাদিক করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন

সংগৃহীত ছবি

জাতীয়

আরো এক সাংবাদিক করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ মে, ২০২০

সময়ের আলো পত্রিকার স্পোর্টস ডেস্কের সিনিয়র সাব এডিটর করোনা উপর্সগ নিয়ে মারা গেছেন।

সময়ের আলো পত্রিকার স্পোর্টস ডেস্কের সিনিয়র সাব এডিটর মাহমুদুল হাকিম অপু করোনা উপর্সগ নিয়ে মারা গেছেন। বুধবার সকালে নিজের বাসায় মারা যান তিনি।

সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর, মাহমুদুল হাকিম সেলফ আইসোলেশনে ছিলেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকায় বাস করতেন অপু।

মাহমুদুল হাকিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads