আলো জ্বললো পদ্মা সেতুতে

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

আলো জ্বললো পদ্মা সেতুতে

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৪ জুন, ২০২২

পদ্মা সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলক ভাবে ল্যাম্পপোস্ট প্রজ্জ্বলন‌ করা হয়েছে। আজ  শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সেতুর ১২ নম্বর স্প্যান হতে ল্যাম্পপোস্টগুলো প্রজ্বলন করা শুরু হয়েছে। ১৯ নাম্বার স্প্যান পর্যন্ত একে একে ২৪ টি লাইট প্রজ্বলন করা হবে বলে জানান পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি  নিশ্চিত করে জানান, ১২  নাম্বার পিলার থেকে শুরু করে‌ ১৯ নাম্বার পিলার পর্যন্ত একে একে ২৪ টি‌ লাইট আজ জালানোর পরিকল্পনা রয়েছে। এটিই প্রথমবারের মতো সেতুর ল্যাম্পপোস্ট প্রজ্বলন হলো।

উল্লেখ্য ,২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। ৬.১৫ কিলোমিটার সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। এরমধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। মূল সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয় ১৮ এপ্রিল।

পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি সাড়ে ৯৪ ভাগ। আর মূল সেতুর অগ্রগতি ৯৯ ভাগ। মূল্য সেতুর বাকি থাকা একভাগ কাজের মধ্যে ক্যাবল লেইং, রোড মার্কিং, হ্যান্ড রেলিং, মুভমেন্ট জয়েন্ট প্যারাপেট, সাব স্টেশনের কাজ চলমান আছে। এছাড়া গ্যাস পাইপ লাইন ৯৯ দশমিক ২৫ ভাগ ও ৪০০ কেভিএ বিদ্যুৎ লাইনের ৯৯ ভাগ অগ্রগতি হয়েছে। ২৫ জুন উদ্বোধনের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতুর সড়ক পথ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads