আল্লামা আশরাফ আলীর জানাজায় আল্লামা শফি,হাজারো মানুষের ঢল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আল্লামা আশরাফ আলীর জানাজায় আল্লামা শফি,হাজারো মানুষের ঢল

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর, ২০১৯

কুমিল্লা সদর দক্ষিণের কৃতি সন্তান ও দেশের শীর্ষস্থানীয় আলেম শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী সাহেবের জানাজার নামাজ মঙ্গলবার দুপুর ৩ টায় নিজ গ্রাম ইসলামপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে ইমামতি করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী (দা:বা:)। জানাজা নামাজে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ,আল্লামা মামুনুল হক (দা: বা:), হাব এর সভাপতি শাহাদাত হোসেন তাসলিম, কাসেমুল উলুম মাদ্রাসা মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক (দা: বা:), সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,মরহুমের ছেলে মাওলানা সাব্বির, মাওলানা জামিল আহমেদসহ দেশের শীর্ষ স্থানীয় আলেমরা।

জানাযা নামাজে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর,পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম,সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার,উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিনসহ হাজার হাজার ওলামায়ে কেরাম এবং কুমিল্লা জেলা ও উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: আল্লামা আশরাফ আলী বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি, কুমিল্লা কাসেমুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস, জামিয়া শারইয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল ও শায়খুল হাদীস এবং কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads