সারা দেশ

আশুলিয়ায় কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • ''
  • প্রকাশিত ৬ জুলাই, ২০২৪

সাভার প্রতিনিধি:

আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্ধী এলাকার সড়কের পাশে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ এর সাংসদ মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব আহসান হাবিব ও আহবায়ক মহসিন করিম-সহ অসংখ্য কৃষক লীগ,আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ। তিন হাজার বলজ বনজ গাছের চারা রোপন করবে বলে জানান কৃষকলীগের নেতৃবৃন্দ আজ তারা আশুলিয়ায় ১ হাজার রোপন করবে বলে জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads