আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে এক রাতে ১৯টি স্বর্ণের দোকান লুট করেছে একদল ডাকাত।
গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে।
আজ সোমবার (৬ সেপ্টম্বর) সকালে আশুলিয়া থানা উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, গভীর রাতে ডাকাতের একটি দল ট্রলারে করে বংশী নদী দিয়ে নয়ারহাট এলাকায় আসে। পরে ওই এলাকার প্রায় ১৮-১৯টি স্বর্ণের দোকানে হানা দেয়।
এসময় অস্ত্রের মুখে জিম্মি করে দোকানে থাকা সব স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ জানান, আমরা ইতিমধ্যেই ঘটনা অবহিত হয়েছি ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।





