সারা দেশ

আশুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ অগাস্ট, ২০২১

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায়‌ নিহত সকল শহীদদের স্মরণে আশুলিয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৮ আগস্ট) দুপুরে ১৫ এবং ২১ আগষ্টে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশুলিয়া থানা আওয়ামী লীগ এর যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি ইমতিয়াজ আহমেদ ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন দিপ, প্রবীণ আওয়ামী লীগ নেতা আবু তাহের মৃধা সহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads