আশুলিয়ায় ফার্মেসীকে ৫ লাখ টাকা জরিমানা

আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকার জিয়া ড্রাগ হাউজ-২ এ অভিযান চালায় ভ্রাম্যমন আদালত।

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

ভ্রাম্যমান আদালতের অভিযান

আশুলিয়ায় ফার্মেসীকে যৌন উত্তেজক ঔষধ বিক্রির দায়ে জরিমানা

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর, ২০১৯

সাভারের আশুলিয়ায় অনুমোদনহীন যৌন উত্তেজক ঔষধ ও ভারত থেকে অবৈধভাবে আমদানী করা ওষুধ বিক্রির দায়ে জিয়া ড্রাগ হাউজ-২ নামে একটি ফার্মেসীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৪ এর একটি ভ্রাম্যমান আদালত। এ সময় ওই ফার্মেসীর ১০ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকার জিয়া ড্রাগ হাউজ-২ এ অভিযান চালিয়ে জরিমানা ও ওষুধ জব্দ করে র‌্যাব-৪ এর ভ্রাম্যমন আদালত।

র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ আনিছুর রহমান নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তর এর ওষুধ তত্বাবধায়ক মুহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

মুহিদ ইসলাম জানান, দীর্ঘদিন যাবত অনুমোদনহীন যৌন উত্তেজক ঔষধ ও ভারত থেকে অবৈধভাবে আমদানী করা ওষুধ বিক্রি করে আসছিল জিয়া ড্রাগ হাউজ-২। আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮টি বিভিন্ন ধরণের অনুমোদনহীন ও বিক্রয় নিষিদ্ধ সরকারী ওষুধ পাওয়া গেছে। পরে জিয়া ড্রাগ হাউজ-২ এর নিকট হতে ৫ লাখ টাকা জরিমানা আদায় এবং ১০ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে।

এসময় তিনি আরও বলেন, চিকিৎসকের পরামর্শ ব্যতীত যৌন উত্তেজক ওষুধ গ্রহণ করলে রক্তচাপের তারতম্য হয়ে মানুষ মারাও যেতে পারে। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads