সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলা যুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুবলীগের আহবায়ক কমিটি ঘোষান করায় কেন্দ্রীয় ও জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সেনবাগ উপজেলা সদ্য ঘোষিত আহবায়ক কমিটি।
শনিবার বিকেলে নব ঘোষিত আহবায়ক কমিটির সদস্য আজিজুল হক রাজুর নেতৃত্বে সেনবাগ ডাক বাংলোর সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা মোড়ে এসে পথ সভা করে। এসে বক্তব্য রাখেন-ঘোষিত কমিটির সদস্য আজিজুল হক রাজু, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন , যুবলীগ নেতা আবু শাকের, আজাদ হোসেন , জাহিদুল ইসলাম জাহিদ ও মাইন উদ্দিন প্রমুখ।





