সারা দেশ

আ’লীগের মিছিলে ককটেল নিক্ষেপে আহত ২

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ নভেম্বর, ২০২৩

তপন কুমার সরকার, আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে আলীগের শান্তি মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উপজেলা আ’লীগ সহসভাপতি জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল ও ভোঁপাড়া ইউনিয়ন আ’লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহসিন মৃধা বিপ্লব আহত হন।

ঘটনার পর উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী প্রামানিক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ আত্রাই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর উপজেলার ভবানীপুর গ্রাম হতে এসএম মোয়াজ্জেম হোসেন চাঁন্দুকে আটক করে থানা পুলিশ।

জানা যায়, ২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় উপজেলা আ’লীগ সাহেবগঞ্জ দলীয় কার্যালয় হতে শান্তি মিছিল বের করে আহসানগঞ্জ রেল স্টেশন চত্তর হয়ে দলীয় কার্যালয়ে ফিরছিলেন। মিছিলটি স্টেশনের পশ্চিম পার্শ্বে আসামাত্র মিছিলকে লক্ষ করে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলের আঘাতে উপজেলা আ’লীগ সহসভাপতি জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল ও ভোঁপাড়া ইউনিয়ন আ’লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহসিন মৃধা বিপ্লব আহত হন।

ঘটনাস্থলের দোকানদার ও লোকজন জানান, আ’লীগের লোকজন মিছিল নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পর পর তিন বার বিকট শব্দ হলে লোকজন ছুটাছুটি করে বিভিন্ন দিকে ছুটে পালান।

উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী প্রামানিক বলেন, শান্তি মিছিল নিয়ে আহসানগঞ্জ রেল স্টেশনের পশ্চিম পার্শ্বে গেলে মিছিলকে লক্ষ করে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে আমাদের দুইজন নেতা আহত হন।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। এসএম মোয়াজ্জেম হোসেন চাঁন্দু নামে একজনকে আটক করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের ধরার কাজ চলমান আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads