শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ ঐক্যের রাজনীতি করে, কোন মাইনাসের রাজনীতি করে না। জননেত্রী শেখ হাসিনার রাজনীতি উন্নয়নের ও গণমানুষের রাজনীতি।
আজ শনিবার দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বর্তমান সরকার জনগণের উন্নয়নে কাজ করছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, আজকে শিক্ষা থেকে স্বাস্থ্যসহ প্রতিটি জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ সুনামের সাথে কাজ করছে। করোনাকালে যেখানে সারাবিশ্বের টালমাতাল অর্থনীতি সেখানে আমরা জীবন ও জীবিকাকে নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা জনগণের কাছে যে অঙ্গীকার করেছিলাম তা মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগীতায় প্রতিটি ক্ষেত্রে সফল হয়েছি। আমরা যদি সুশৃঙ্খল থাকি, ঐক্যবদ্ধ থাকি আগামীতে যেকোন নির্বাচনে আমরা বিজয়ী হবো। কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ফলে মানুষের ভোট পাওনা হয়ে গেছি।
মন্ত্রী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের মাঝে কোন ব্যবধান নাই, কোন বিভেদ নাই। দলে বিভাজন থাকতেই পারে। কর্মীদের মধ্যে প্রতিযোগীতা থাকবে, প্রতিদ্বন্দ্বীতা থাকবে কিন্তু কোন প্রতিহিংসা থাকবে না। আলোচনার মধ্যমে সব কিছু সমাধান করে নিতে হবে। আমি মাইনাসের রাজনীতি করি না, প্লাসের রাজনীতি করি। অতীতের ভূল বুঝে যারা ঐক্যবদ্ধ হতে চায়, তারা দলের প্রতি যদি আন্তরিক থাকে তাহলে দলের মধ্যে কোন বিভাজন থাকবে না। আমাদের সকলকে মিলে দলকে সুশৃঙ্খল করে জননেত্রী শেখ হসিনার হাতকে শক্তিশালী করে তুলতে হবে।
বেলাব উপজেলার উন্নয়নে বৃহৎ কর্মযজ্ঞ শুরু হয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, নারায়ণপুরে ৪০০ একর এলাকা নিয়ে বৃহৎ শিল্পাঞ্জল করা হচ্ছে। যা দ্রুতই অর্থ মন্ত্রনালয়ে পাশ হয়ে একনেকে যাবে। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী উপজেলার উন্নয়নে কাজ করছি। উপজেলায় আধুনিক দৃষ্টি নন্দন উপজেলা সদর, স্টেডিয়াম, কারিঘরি কলেজের কাজ করা হবে। প্রতিটি ইউনিয়নের রাস্তা ঘাটের কাজ করা হয়েছে। প্রতিটি বিদ্যালয় ও কলেজে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ভবন নির্মাণ করে দেয়া হচ্ছে। যাতে শিক্ষক শিক্ষর্থীরা উপকৃত হচ্ছে।
শিল্পমন্ত্রী বিএনপি সম্পর্কে বলেন, বিএনপির কোন নেতাই নেই। তাদের নেতৃত্ব কে দিবে তা নিয়ে চিন্তিত। বেগম খালেদ জিয়া ও তারেক জিয়া দন্ড প্রাপ্ত আসামী তারা ত নির্বাচন করতে পারবে না। তাই তারা বলতেই পারবে না তাদের প্রধানমন্ত্রী কে হবে আগামীতে?
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বেলাব উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার খালেদা, বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনুর আক্তার, বেলাব উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সমশের জামান ভূইয়া রিটন, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন পলাশ, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউছার কাজল, বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু, সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিকসহ বিভিন্ন অঙ্গসংঘটনের নেতৃবৃন্ধ।
পরে শিল্পমন্ত্রী বিকেলে নরসিংদীর জেলা পরিষদের আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।





