সারা দেশ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সমাজ নষ্টের অভিযোগে মানববন্ধন

  • মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধি
  • প্রকাশিত ১১ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১০নং ধুরাইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ওয়ারেস উদ্দিন সুমনের বিরুদ্ধে অশ্লীল ভিডিও ফাঁসের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। 

আজ সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ সংলগ্ন ধুরাইল বাজারে ধুরাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাদশা, শফিকুল ইসলাম লিটন, জাহাঙ্গীর আলম ও শেখ সেলিম বাতেনের নেতৃত্বে প্রতিবাদ, ঝাড়ু মিছিল ও মানবন্ধনে প্রায় আট শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ইতিমধ্যেই  একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় ১০ নং ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারেস উদ্দিন সুমনকে এক নারীর সঙ্গে যৌনকাজে লিপ্ত। সাধারন জনগনের প্রশ্ন ঘরে স্ত্রী সন্তান রেখে একজন জনপ্রতিনিধি কিভাবে এসব অনৈতিক কাজে করতে পারেন, সে বিষয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা বলেছেন চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমনের কাছে এলাকার মা বোন সহ করো মা বোন নিরাপদ নয়, কারণ তিনি বিকৃত রুচির মানুষ। তার কাছে কোন মা বোন গেলে, কখন যে কোন কাম করে বসে, বলা যায় না, এলাকাবাসী অনুরোধ করে আরো বলে আমাদের আওয়ামী লীগ হলো স্বচ্ছ ও শেখ মুজিব ও শেখ হাসিনার দল, তাই আওয়ামী লীগে খারাপ মানুষকে মনোনয়ন না দেওয়া হয় সে জন্য অনুরোধও করেন।

তিনি আরো বলেন, এই খারাপ মানুষকে মনোনয়ন দিলে আমাদের আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads