ইডেন অধ্যক্ষ মাহফুজা হত্যায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড

সংগৃহীত ছবি

আইন-আদালত

ইডেন অধ্যক্ষ মাহফুজা হত্যায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ অক্টোবর, ২০২০

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় গৃহকর্মী স্বপ্না ও রেশমার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 

আজ রোববার (০৪ অক্টোবর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এর আগে দুই গৃহপরিচারিকাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এর আগে ৩০ সেপ্টেম্বর ঢাকার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করেন আদালত।

২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদির গামা মামলা দায়ের করেন। গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপনা ও রুমা ওরফে রেশমা এবং দুই গৃহকর্মীর যোগানদাতা রুনু বেগমকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ। স্বপনা ও রেশমা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

মাহফুজা চৌধুরী ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads