ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনুষদ ভবনের নাম পাল্টে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ করে দিয়েছে শিক্ষার্থীরা। শনিবার (২৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালেয় কয়েকজন শিক্ষার্থী এসে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের অনুষদ ভবন লেখা মুছে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ করে দেয়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের একাংশ সমাজিক যোগাযোগ সাধুবাদ জানাচ্ছে। আবার অরেকাংশ এ ঘটনার তিব্র সমালোচনা করছেন।
শিক্ষার্থীদের একাংশ বলছেন, ভবনটিতে ধর্মতত্ত্ব অনুষদের বাহিরেও বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে। এভাবে নাম পরিবর্তন করে বাকীদের সাথে বৈষম্য করা হচ্ছে।
শিক্ষার্থীদের আরেকটি অংশ দাবি করছেন, ভবনটির পূর্ব নাম ছিল থিওলজি অনুষদ ভবন। সেটা পাল্টে অনুষদ ভবন করা হয়। এখনে থাকা ধর্মতত্ত্ব অনুষদের বাহিরের সাবজেক্টগুলো পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবনে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু বিশ্ববিদ্যালয়টি ধর্মতত্ত্ব অনুষদের মাধ্যমে শুরু হয় এবং এখানে ধর্মতত্ত্ব অনুষদের সকল সাবজেক্টের ক্লাস নেওয়া হয় তাই অনুষদ ভবনের নাম থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনই করতে হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নাম পূর্বে থিওলজি অনুষদ ছিল কিনা সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা শূন্য রয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্বরত অনেকে দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন।
উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নামে নামকরণের জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ডিন ও আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী।





