ইবি ৩ আবাসিক হলে পুলিশি তল্লাশি

আজ সোমবার বেলা তিনটার দিকে ক্যাম্পাসস্থ ৩টি হলে তল্লাশি চালানো হয়।

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

ইবি ৩ আবাসিক হলে পুলিশি তল্লাশি

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ অগাস্ট, ২০১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিনটি আবাসিক হলে পুলিশি সহায়তায় তল্লাশি চালিয়েছে হল কর্তৃপক্ষ।

আজ সোমবার বেলা তিনটার দিকে ক্যাম্পাসস্থ জাতির পিতা শেখ মুজিবুর রহমান হল, সাদ্দাম হোসেন হল এবং লালন শাহ হলে এ তল্লাশি চালানো হয়।

তল্লাশি পরিচালনা করেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। এসময় তাকে সহায়তা করেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম। তল্লাশি পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহবানে এবং হলের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা তিনটি হলে তল্লাশি পরিচালনা করেছি। কোন অবৈধ অস্ত্র পাওয়া যায়নি।

উল্লেখ্য, তিনটি হলের অন্তত অর্ধশতাধিক কক্ষে তল্লাশি করা হয়। এতে কোন অস্ত্র পাওয়া না গেলেও বেশকয়েকটি বৈদ্যুতিক হিটার জব্দ করা হয়।

প্রসঙ্গত, দলীয় কর্মীকে মারধরের ঘটনায় ২৬ আগস্ট রাতে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক গ্রুপ ও বিদ্রোহী গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তারা দেশীয় অস্ত্রসস্ত্র ব্যবহার করে এবং ককটেল বিষ্ফোরণ করে। এতে অন্তত ৭ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads