ইসলামপুরে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ইসলামপুরে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত ২৬ এপ্রিল, ২০২০

জামালপুরের ইসলামপুরে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা কর্মহীন সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রোববার দিনব্যাপী উপজেলার সদর,গোয়ালের চর,ও চর পুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল এর পক্ষে ত্রাণসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল ।

উপজেলা দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিটি ইউনিয়নের ৯০০ পরিবারের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল ও উপজেলা আওয়ামী লীগের অর্থায়নে এক কেজি আলু ,৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম লবণ ও একটা সাবান দেওয়া হয়।

এসময় মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন, সহ ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads