জাতীয়

ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীম আটক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর, ২০২১

দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির একটি বিশেষ দল সোমবার দিনগত রাত ২টার পর মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে তাকে আটক করে। আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, তাকে আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার আরও বলেন, ‘মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন বলে অভিযোগ রয়েছে। সেগুলো যাচাই করতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads