সারা দেশ

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ, কলমাকান্দায় যুবক গ্রেপ্তার

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ এপ্রিল, ২০২০

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নেত্রকোণার কলমাকান্দায় সুপ্রিয় সাহা রায় (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার  (২১ এপ্রিল ) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে কলমাকান্দা থানার  পুলিশ। সে উপজেলার কলমাকান্দা মধ্যে বাজারের সুধাংশু সাহা রায়ের পুত্র।

এ ব্যাপারে কলমাকান্দা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম প্রতিনিধিকে জানান , (১৮ এপ্রিল শনিবার) বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহ ও আল-কোরআন এবং  ইসলাম ধর্মকে নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ও উস্কানিমূলক " সত্য প্রকাশ আর্য " নামের ফেসবুকের আইডি থেকে নিয়ে এ ধরণের পোস্ট তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইডিতে শেয়ার দিয়ে আসছিল সুপ্রিয় সাহা রায়। তার উস্কানিমূলক স্ট্যাটাস শেয়ারের  কারণে এলাকার সর্ব সাধারণের মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় ওঠে। সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি অাকর্ষন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। এরই পরিপেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে দুর্গাপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী প্রতিনিধিকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়। মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে ইসলামী ধর্মীয় এর  অনুভূতিতে আঘাত করার অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন পুলিশ। এ মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বুধবার দুুুুপুরে নেত্রকোণার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads