ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গা নারীর ৫ বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি

জাতীয়

ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গা নারীর ৫ বছরের কারাদণ্ড

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ১২ মে, ২০১৯

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ফাতেমা খাতুন (৪৭) নামে এক রোহিঙ্গা নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মাহমুদুল হাসান এই রায় দেন।

কারাদণ্ড ছাড়াও তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ফাতেমা খাতুন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের পানিরছরা গ্রামের মোহাম্মদ রুহুল আমিনের স্ত্রী। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর আক্রমণ শুরু হওয়ার পর তিনি সপরিবারে উখিয়ার কুতুপালং শিবিরে আশ্রয় নেন।

২০১৭ সালের ২৮ অক্টোবর  ৯  হাজার ৭৯০ পিস ইয়াবাসহ ফাতেমা খাতুনকে আটক করেছিল র‍্যাব। পরে র‍্যাব-৭ এর পক্ষে জেওসি-ডিএডি মো. আবদুল মোতালেব বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ আবুল কাসেম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads