ঈদের দিন নতুন পাজামা-পাঞ্জাবি পেল শিশুরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঈদের দিন নতুন পাজামা-পাঞ্জাবি পেল শিশুরা

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ৩ মে, ২০২২

ঈদের দিনে নতুন পাজামা-পাঞ্জাবি, পাগড়ি পেয়েছে মাদরাসার শিশুরা। মঙ্গলবার (৩মে) পবিত্র ঈদুল ফিতরের নামাজের পূর্বে বুড়িচং উপজেলার সোনাইসার নূরানী হাফেজিয়া মাদরাসা এতিমখানার ২৮ জন ছাত্রের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য, শবনম আর্ট হলের স্বত্বাধিকারী মোঃ আবদুছ ছালাম বেগ।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম, হাজী আঃ রাজ্জাক, হাজী মোছলেম বেগ, আওয়ামীলীগ নেতা আবু তাহের, সাবেক প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম, সরকারী কর্মকর্তা আঃ রব বাবুল, সালাউদ্দিন শিপন,অধ্যাপক আবু হানিফ,অধ্যাপক আরিফুল ইসলাম,প্রকৌশলী মো. আসলাম বেগ, জহিরুল কাইয়ূম, আবুল বাসার, পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন বেগ, বিশিষ্ট ব্যবসায়ী মোহন আল হেলাল, আলী হোসেন বেগ, শ্রমিক লীগ নেতা মাহবুবর রহমান সেলিম, আবল কাশেম, অবঃ বিডিআর শাহআলম, মোস্তফা মুহুরী মো. সাফী, প্রবাসী মনির হোসেন বেগ, প্রবাসী মহিউদ্দিন বেগ তুহিন,ছাত্রলীগ নেতা মো. মাছুম, জি এম সামদানী প্রমুখ।

আওয়ামী লীগ নেতা আবদুছ ছালাম বেগ বলেন, ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী অবদানের কথা বাংলাদেশের ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমার বাবা মাওলানা সামছুদ্দিন আহমেদ বেগ একজন বিশিষ্ট আলেম ছিলেন। সোনাইসার নূরানী হাফেজিয়া মাদরাসা এতিমখানা আমাদের পারিবারিক প্রতিষ্ঠান। মসজিদ মাদরাসার প্রতি আমাদের পারিবারিক ভালোবাসা রয়েছে। আমি সব সময় বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের পাশে থাকতে চাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads