ঈদে ৯ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃকপক্ষ।
এ ব্যাপারে কথা হলে বন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল বলেন, ২৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বিজিবি’র সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতি ও ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের জানানো হয়েছে। ৮ মে থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হবে।
তবে স্থানীয়ঠিকাদারদের দাবি, ঈদে টানা ৯ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় জেলার গুরুত্বপূর্ণ নির্মাণ কাজে ব্যাঘাত সৃষ্টি হবে।





