ঈশ্বরদীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ঈশ্বরদীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সোমবার সকালে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সংকটে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ শ্লোগাণে অনুষ্ঠিত সভার প্রতিপাদ্য বিষয় ছিল ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’।

উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান ও সহকারি কমিশনার (ভূমি) মমতাজ মহল।

উপজেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ডিজিটাল সেন্টারের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads