ঈশ্বরদীতে নার্সসহ নতুন করে করোনা আক্রান্ত ২

ফাইল ছবি

সারা দেশ

ঈশ্বরদীতে নার্সসহ নতুন করে করোনা আক্রান্ত ২

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুন, ২০২০

ঈশ্বরদীতে হাসপাতালের নার্সসহ আরো ২ জন করোনা আক্রান্ত হয়েছে। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খান নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন- ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স দিব্যা ভারতী (৩৫) এবং শহরের গ্রামীণ ফোন সেন্টারের কর্মচারী শেরশাহ রোডের বাসিন্দা শরিফুল ইসলাম (৩৫)।

তিনি জানান, এদের নমুনা রাজশাহী ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এনিয়ে ঈশ্বরদীতে আক্রান্ত্রের সংখ্যা ২১ জনে দাঁড়ালো। পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলাকে ইয়োলো জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads