উওরায় সংস্কৃতি কর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

উওরায় সংস্কৃতি কর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

  • তুরাগ (উত্তরা)প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অগাস্ট, ২০২১

রাজধানীর উত্তরায় গীতাঞ্জলি ললিতাকলা একাডেমির উদ্যোগে শিল্পী ও সংস্কৃতি কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। মঙ্গলবার বিকাল ৪টায় উত্তরা ৬ নম্বর সেক্টরস্থ কমিউনিটি সেন্টারে এ উপহার সামগ্রী বিতরণ হয়।

বিশ্বব্যাপি মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ঢাকা মহানগর উত্তর জনপদের শতাধিক সংস্কৃতিকর্মী, শিল্পী বাদ্যযন্ত্র কর্মীদের মাঝে সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ উপহার বিতরণ করা হয়।

এ সময় সাংবাদিক, রাজনীতিবিদসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads