উখিয়ায় কবরস্থান দখল করে স্থাপনা নির্মাণ, দেখার কেউ নেই

জামতলীতে মাহমুদুল করিমের নেতৃত্বে কবরস্থান দখল করে স্থাপনা নির্মাণ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

উখিয়ায় কবরস্থান দখল করে স্থাপনা নির্মাণ, দেখার কেউ নেই

  • উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ ফেব্রুয়ারি, ২০১৯

মৃত্যুর ভয়কে উপেক্ষা করে উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী এলাকায় কবরস্থান দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, থাইংখালী জামতলী এলাকার হাজার হাজার মানুষের একমাত্র কবরস্থানটি ইউনিয়নের রহমতেরবিল গ্রামের আব্দুল মাজেদের ছেলে ও এলাকার চিহ্নিত ভুমিদস্যু মাহমুদুল করিম ক্ষমতার প্রভাব বিস্তার করে কবরস্থানের পাহাড় কেটে স্থাপনা নির্মাণ অব্যাহত রখেছে বলে জানা গেছে।

জামতলী গ্রামের মুফিজ উদ্দিন জানান, মাহমুদুল করিম তার বাহিনী দিয়ে কবরস্থান কেটে স্থাপনা নির্মান করে যাচ্ছে। এতে বাধা প্রদান করলে আমাদেরকে হত্যার হুমকি ধামকি প্রদর্শন করে থাকে।

স্থানীয় সচেতন মহলরা জানান, এলাকার চিহ্নিত ভুমিদস্যুদের কবল থেকে শেষ পর্যন্ত কবরস্থান পর্যন্ত রক্ষা পাচ্ছে না। আমরা কোন দুনিয়াতে বসবাস করছি আল্লাহ জানেন। তাই মুসলমানদের শেষ ঠিকানাটি রক্ষায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছি।

মাহমুদুল করিম জানান, আমি টাকা দিয়ে কবরস্থান ক্রয় করেছি, তাই কবরস্থান কাটতেছি। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফখরুল ইসলাম জানান, তদন্তপূর্বক কবরস্থান দখলকারীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads