উত্তরায় করোনার বিস্তার রোধে পুলিশের মাস্ক বিতরণ

জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

উত্তরায় করোনার বিস্তার রোধে পুলিশের মাস্ক বিতরণ

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ, ২০২১

রাজধানী উত্তরায় করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ। 

আজ রোববার (২১ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায় প্রায় দুই হাজার মাস্ক বিতরণ করে পুলিশ।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার শহীদুল্লাহ বলেন, দেশে ২য় ধাপে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনার বিস্তার রোধে জনসাধারণকে সচেতন, উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করার চেষ্টা করছে পুলিশ। আপাতত বাধ্য নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠ পর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চলমান থাকবে। জনসাধারণ যেন মাস্ক পড়ে, সামাজিক দূরত্ব বজায় রাখে ও স্বাস্থ্যবিধি মেনে চলে এবিষয়ে উত্তরা জোনের সকল পুলিশ সদস্য সতর্ক অবস্থানে থাকবে। 

এসময় উপস্থিত ছিলেন ডিএমপির বিমানবন্দর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস, এডিসি কামরুজ্জামান সরদার, এডিসি হাফিজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার রেজাউল করিম রেজা, পেট্রোল ইন্সপেক্টর মনিরুল ইসলাম, বিমান বন্দর থানার ফরমান আলী ও উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিনসহ অন্যান্যরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads