রাজধানীর উত্তরায় বিজিএমইএ প্রধান কার্যালয় ঘেরাও করে রেখেছে ফাউন্টেন গার্মেন্টসের নয় শতাধিক বিক্ষুদ্ধ শ্রমিকরা।
শ্রমিকের চার মাসের বেতন বকেয়া রেখে কারখানা লে অফ ঘোষণা করায় তারা প্রতিবাদ ও বিক্ষোভ করে।
রোববার সকাল সাড়ে দশটায় আশুলিয়ার বাইপাইল থেকে এসে ফাউন্টেন গার্মেন্টসের শ্রমিকরা বিজিএমইএ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিএমইএ কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে।
উক্ত গার্মেন্টসের সিনিয়র অপারেটর রঞ্জু জানান, না খেয়ে অনেক কষ্ট করে থাকতেছি। বাসা ভাড়া দিতে না পারায় বৃষ্টির মধ্যে বাসা থেকে বের করে দিয়েছে। বকেয়া বেতন পরিশোধ না করলে কিভাবে সংসার চালাব বুঝতেছিনা। বকেয়া বেতনের বিষয়ে বিজিএমইএ কর্মকর্তারা কোনো ফয়সালা করতে পারছে না। এবং গার্মেন্টস্ কৃর্তপক্ষ কোনো সুরহা করছে না।





