বাংলাদেশ

উত্তরায় বালুরমাঠ বস্তিতে আগুন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ এপ্রিল, ২০২১

রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করছে।

বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটে আগুন লাগে বলে গণমাধ্যমকে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রয়োজনে আরও ইউনিট বাড়ানো হবে বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads