জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উত্তরায় দোয়া এবং চার শতাধিক এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে র্যাব। উক্ত খাবার বিতরণ অনুষ্ঠানে র্যাবের মহা পরিচালক চৌধুরি আব্দুল্লাহ আল মানুন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় ঘাতকের নির্মম বুলেটের স্ব-পরিবারে শহীদ হন।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে র্যাব সদর দপ্তর কর্তৃক পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং চার শতাধিক এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ সহ প্রামাণ্যচিত্র প্রদর্শনী কর্মসূচি গ্রহণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম, রাজধানী উত্তরার জামিয়া ইসলামিয়া রানাভলা এতিমখানা মাদ্রাসায় দুস্থ ও এতিমের মাঝে উন্নতমানের খাবার বিতরন করেন।
উক্ত খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও র্যাব সদর দপ্তরের পরিচালকবৃন্দ। র্যাব ১ এর তত্ত্বাবধায়নে উক্ত খাদ্য বিতরণে কর্মসূচিতে ৪ শতাধিক দুস্থ ও এতিমের মাঝে উন্নতমানের খাবার বিতরন করা হয়।
এছাড়াও সারাদেশে র্যাবের এর সকল ব্যাটালিয়নের তত্ত্বাবধায়নে ৪ হাজারের অধিক অসহায় দুস্থ এতিম ও হতদরিদ্রদের মাঝে উন্নতমানের খবর বিতরণ করা হয়।
অদ্য জুমার নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং নিহত অন্যান্য শহীদের আত্মার মাগফেরাত কামনায় র্যাব সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদ সহ র্যাবের সকল মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত করা হবে বলেও জানান র্যাবের মহা পরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।





