জাতীয়

উদ্দীপনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ মার্চ, ২০২১

 

উদ্দীপনের ৩৭তম বিশেষ সাধারণ সভা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সভায় ২০১৯-২০২০ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়। এ সময় সংস্থার সম্মানিত চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, ইমিরেটাস চেয়ারম্যান শহীদ হোসেন তালুকদার, ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, কোষাধ্যক্ষ ড. মো. গোলাম আহাদ, পরিচালনা পর্ষদ সদস্য এন আই খান এবং নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুত কুমার বসুসহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর পূর্বে সামাজিক ও অর্থনৈতিক উদ্যোক্তাদের সাথে এগিয়ে নিতে উদ্দীপনের কার্যক্রম উপস্থাপন এবং পরে আলোচনা করা হয়।

 

 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads