উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: আমজাদ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: আমজাদ

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুন, ২০২২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী মো. আমজাদ হোসেন।

তিনি বলেন, আমার নয়টি ওয়ার্ডে ভালো অবস্থান রয়েছে।দুইটি ঝুকিপূর্ণ কেন্দ্র কারামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইখার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অভিযোগ করে বলেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বিআনারস প্রতীকের প্রার্থী সহিদুর রহমান খান (সাঈদ) ও ঘোড়া প্রতীকের প্রার্থী মাসুদুর রহমানের বিরুদ্ধে বহিরাগত মানুষ দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী উল্লেখ করে বলেন, নির্বাচন পরবর্তী সময়ে আমার ইউনিয়নের যেসকল রাস্তা-স্কুলঅসম্পূর্ণ আছে সেগুলো সম্পন্ন করবো ইনশাআল্লাহ্।

জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় শেষ। যেসব কেন্দ্র ঝুকিপূর্ণ সেসব স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। একটি সুন্দর নির্বাচন উপহার দিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads