ময়মনসিংহ সিটি করপোরেশনের পথচলা মাত্র আড়াই বছর। নবীন এ সিটি করপোরেশটি সুদক্ষ নেতৃত্বের ফলে অল্প সময়ে উন্নয়ন এবং নাগরিক সেবায় অগ্রগতি সাধিত হওয়ার ফলে প্রশংসিত হচ্ছেন মেয়র মো. ইকরামুল হক টিটু্। মূল শহরের অভ্যন্তরে জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক নির্মাণ ও প্রশস্তকরণ, আলোকিতকরণে, করোনা মোকাবিলায় এবং নাগরিক সেবার মানোন্নয়নে সিটি করপোরেশনের উদ্যোগসমূহ এখন দৃশ্যমান।
শহরের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে পুরোনো ড্রেন সংস্কারের পাশাপাশি নতুন আরসিসি ড্রেন, আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেন নির্মাণ করা হয়েছে, যার দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। এতে জলাবদ্ধতার চিরচেনা ময়মনসিংহের মূল শহরের অভ্যন্তরে এখন আর জলাবদ্ধতা তৈরি হচ্ছে না। ক্ষতিকর ক্লিনিক্যাল বর্জ্য ধ্বংসে নেওয়া হয়েছে আধুনিক ব্যবস্থা। মানব বর্জ্যকে রূপান্তর করা হচ্ছে জৈব সারে। সিটি করপোরেশনের মশকনিধন কার্যক্রমে সিটি এলাকায় সার্বিক পরিস্থিতি ছিল নিয়ন্ত্রত। ইপিআই, ডিটামিন এপ্লাস ক্যাম্পেইনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন রয়েছে প্রায় শতভাগ সফলতা। সিটি কর্পোরশনের সব ধরনের সেবা নিশ্চিত করতে চালু করা হয়েছে ওয়ানস্টপ সার্ভিস। প্রেস ক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক শামছুল আলম খান বলেন, করোনাকালে মানুষের পাশে থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং নিবেদিত সেবা দিয়ে করোনাকালীন জনপ্রতিনিধিদের মধ্যে এক অনুসরণীয় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন মেয়র টিটু। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে সিটি মেয়রের উদ্যোগে ২০২০ সালের বিজয় দিবসে উদ্বোধন করা হয়েছে জয়বাংলা চত্বর। মেয়র টিটু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন আমাদের উপহার দিয়েছেন সে স্বপ্ন পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। করোনায় আমাদের গতি ধীর হয়েছে।’





