জামালপুরের সরিষাবাড়ীর ০২ নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি পরিষদ হলরুমে উন্মুক্ত বাজেট সভায় ২০২২-২৩ অর্থ বছরের ৩ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকার সম্ভাব্য আয় এবং ২ কোটি ৮৬ লাখ ৯৮ হাজার ৭৭৫ টাকা সম্ভাব্য ব্যয় এর বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. রফিকুল ইসলাম।
ইউপি চেয়ারম্যান মো. আশরাফুল আলম (মানিক) এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোস্তাফিজুর রহমান সোনা, মো. আফজাল হোসেন, মো. মেবারক আলী, কহিনুর ইসলাম, আমির হোসেন মন, কহিনুর আক্তার, নূরী বেগম প্রমুখ।





