নওগাঁ প্রতিনিধি:
৪র্থ পর্যায়ের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মান্দা উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মান্দা থানার স্কুল মাঠে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি এহসানুর রহমান, উক্ত ব্রিফিং প্যারেডে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি এহসানুর রহমান,বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদের ৪র্থ পর্যায়ের সাধারণ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড উপলক্ষে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। এছাড়াও বিশেষ কোনো পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জনগণের জানমাল রক্ষায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করবে। নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই) সব অফিসার/ফোর্সগণকে দিকনির্দেশনা প্রদানসহ করণীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন অতিরিক্ত পুলিশ সুপার।
এ সময় নির্বাচনী ডিউটিতে নিয়োজিত অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, ফোর্সদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে ব্রিফিংয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি এহসানুর রহমান।
উক্ত ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল মোমিন পত্নীতলা সার্কেল, সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম মান্দা সার্কেল, অফিসার ইনচার্জ মান্দা থানা, আনসার ভিডিপি অফিসার মান্দাসহ বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ফোর্স ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ১১৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত থাকবেন। তা ছাড়া জরুরি প্রয়োজনে মোবাইল টিম ও স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
উল্লেখ্য, আসন্ন ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ (নির্বাচন অফিস তথ্য মতে) মান্দা উপজেলার মোট ভোটার সংখ্যা ৩,২৩,১৬০ জন, এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১, ৬০,৮১২ জন, মহিলা ১,৬২,৩৪৭ জন ও হিজড়া ১ জন।





