উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ২১ ডিসেম্বর, ২০২১

স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, দেশের সর্বস্থরের জনসাধারনকে করোনাভাইরাসের টিকার আওতায় আনতে হবে। সরকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়ার কারণে করোনায় মৃত্যু ও আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম। আমাদের সকলের সচেতন হতে হবে।

আজ দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে ডাক্তার, নার্স ও ষ্টাফদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সির্ভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েৎদ আমরুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads