হার্ট অ্যাটাকে গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ‘দৈনিক বাংলাদেশের খবর’ পত্রিকার নাগেশ্বরী প্রতিনিধি এম সাইফুর রহমান। গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে হঠাৎ হার্ট অ্যাটাক করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। পরে সেখানে জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে রংপুর মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ-এ ভর্তি করা হয়।
বর্তমানে তিনি ওই মেডিকেলের বিভাগীয় প্রধান হূদরোগ বিশেষজ্ঞ ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই তার পরিবার বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। তাকে সাহায্য পাঠাতে পারেন এই নম্বরে ০১৭২৪১৩৭৮৪৩ (বিকাশ)।





