একদিনেই ১ হাজার ৩৪ জন শনাক্ত, আরও ১১ জনের মৃত্যু

অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত ব্রিফিং

সংগৃহীত ছবি

সারা দেশ

করোনা ভাইরাস সংক্রমণ

একদিনেই ১ হাজার ৩৪ জন শনাক্ত, আরও ১১ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ মে, ২০২০

করোনা ভাইরাসে দেশে একদিনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে এবং মৃত্যু হয়েছে ১১ জনের।

আজ সোমবার দুপুরে করোনা ভাইরাস নিয়ে আইইডিসিআরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও সাত হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ২০৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ২৯ হাজার ৮৬৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৩৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৯-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫২ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৯০২ জন।

এসময় তিনি সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads