সারা দেশ

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

  • ''
  • প্রকাশিত ১৩ মার্চ, ২০২৪

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের  ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেস ওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে নাঈম ফকির (২০) নামে এক মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছে।
মঙ্গলবার(১২ মার্চ) রাত  দিকে ভাঙ্গা বিশ্বরোড গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ফকির ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার মৃত কিবরিয়া ফকিরের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক আবদুল্লাহেল বাকি জানান, নিহত মোটরসাইকেল আরোহী  ভাঙ্গা- মাওয়া-ঢাকা  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়েতে ওঠার সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিং এ ধাক্কা লেগে  গুরুতর আহত হন তিনি এবং মোটরসাইকেলটি চুর্ণ বিচুর্ন হয়ে যায়।  পরে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।  এ সময় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads