এক প্রসূতি মাকে রক্ত দিতে মধ্যরাতে হাসপাতালে ছুটে এলেন কলমাকান্দার ইউএনও মো. সোহেল রানা। জরুরি ভিত্তিতে এ পজেটিভ রক্তের প্রয়োজন ছিল এক প্রসূতি মায়ের। বর্তমানে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উপজেলার রংছাতি ইউনিয়নের রায়পুর গ্রামের মো. শাহিদ মিয়ার স্ত্রী কাঁচা বেগম (২০)।
রক্তের অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে লড়াই করছেন সম্প্রতি জন্ম দেয়া এক শিশুর মা। গতকাল বুধবার (১৭ ফেব্ররুয়ারি) সারাদিন অনেক খোঁজাখুঁজির পর এ পজেটিভ রক্ত সংগ্রহ করতে পারছিলেন না তার পরিবারের লোকজন। দেখা হয় কলমাকান্দা ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য সজীব এর সাথে। কোথাও কোন রক্তের সন্ধান পাচ্ছিলেন না সজীব। ওই রাতেই রক্তের জরুরি প্রয়োজন দেখা দেয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানার সাথে যোগাযোগ করা হয়। রক্তের অভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে লড়াই করছেন সম্প্রতি জন্ম দেয়া এক শিশুর মা। ঠিক তখন’ই রক্ত দানে এগিয়ে আসেন মানবিক ইউএনও মো. সোহেল রানা। কোন ধরনের প্রস্তুতি ছাড়াই কালক্ষেপন না করে ওই মাকে রক্ত প্রদান করেন। আর এতেই শারীরিক কিছুটা সুস্থতা ফিরে পান ওই মা।
ইউএনও এমন মানবিকতায় শ্রদ্ধার সাথে সাধুবাদ জানান স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকসহ সেবিকারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক (আরএমও) ডা. আমজাদ হোসেন জানান, ওই রাতে রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। সেই মূহুর্তে রক্ত না দিলে তাকে বাঁচানো যাতে না। তবে এ রোগী শরীরে আরো রক্ত লাগবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা জানান, কলমাকান্দা ব্লাড ডোনেশন সোসাইটি মাধ্যমে জরুরি ভিত্তিতে এক প্রসূতি মায়ের জন্য এ পজেটিভ রক্তের প্রয়োজন জানতে পারি। পরে একজন মানুষ হিসেবে শিশুটির কথা ভেবে ওই মাকে রক্ত দেই। যাই হোক আল্লাহ এখন মা এবং ছেলেকে সুস্থ রেখেছেন। আমি এতেই খুশি।





