এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলো বসুন্ধরা গ্রুপ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলো বসুন্ধরা গ্রুপ

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৪ মে, ২০২১

মানিকগঞ্জে মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফার সার্বিক সহযোগিতায় অসহায় এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

আজ মঙ্গলবার সকালে শহরের বান্দুটিয়া এলাকার আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কবির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মাসুদ করিম, ওবায়দুর রহমান রাসেল, আজাদ হোসেন, এ্যাডভোকেট মোজাহিদুর রহমান মুরাদ প্রমুখ।

উল্লেখ্য, তিন দিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads