দিনাজপুরের ঘোড়াঘাটে ৪ শতাধিক এতিম শিশুর পাশে শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইন ফেভার অব অরফান্স’।
আজ রোববার সকালে উপজেলার ঘোড়াঘাট হাফেজিয়া মাদ্রাসা, উম্মেহাতুন মুমিনীন (রাঃ) মহিলা কওমী মাদ্রাসা, নোয়াখালী পাড়া হাফেজিয়া মাদ্রাসা ও কাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসা সহ বেশ কয়েকটি হাফেজিয়া মাদ্রাসা, এতিম খানা ও বিভিন্ন গ্রাম থেকে খুঁজে খুঁজে সকল ধর্মের প্রায় ৪ শতাধিক এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটির সদস্যরা।
সংগঠনটির সভাপতি মাসুদুর রহমান বলেন, আমাদের সমাজে অনেক এতিম শিশু রয়েছে। যারা নানা ভাবে অবহেলিত। এই সব এতিম শিশুদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে গত বছরের পয়লা ফেব্রুয়ারী ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের দুইজন ও ট্রিপল ই বিভাগের ১ জন শিক্ষার্থীর সমন্বয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইন ফেভার অব অরফান্স’ গঠন করা হয়। এখন এই সংগঠনের বর্তমান সদস্য ২৫ জন। আগামী দিনে এতিম শিশুদের শিক্ষা ও পূনর্বাসনসহ মৌলিক চাহিদা পূরণে আমরা কাজ করে যাব।





