সারা দেশ

এতিম শিশুদের মধ্যে মাগুরা গ্রুপের ঈদ উপহার বিতরণ

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০২২

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তাফার উদ্যোগে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়কের কার্যালয়ে ৮৭ জন অসহায় এতিম শিশুদের মধ্যে অগ্রিম ঈদ উপহার হিসেবে থ্রিপিস ও কামিজ বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ করিম, উপ তত্ত্বাবধায়ক তানিয়া আক্তার, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ নুরুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads