স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আগের বছরগুলোর তুলনায় এবার নির্বাচনী সহিংসতার মাত্রা কিছুটা বেশি।
আজ শনিবার রাজধানীর ফার্মগেটে আইডিয়াল কলেজে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি প্রার্থীদের প্রচারণায় হামলার খবর পাওয়া যাচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী আসাদুজ্জামান বলেন, কয়েকজন ডিসিকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা সরকার তদন্ত করে দেখছে।





