এবিসিকে মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের অনুদান

সংগৃহীত ছবি

ব্যাংক

এবিসিকে মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের অনুদান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ ফেব্রুয়ারি, ২০২১

মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন এসিসটেন্স ফর ব্লাইন্ড চিলড্রেনকে (এবিসি) ৫ লাখ টাকা অনুদান দিয়েছে। সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এবিসি’র সাধারণ সম্পাদক মো. আখতারুল আলমের হাতে ব্যাংকের প্রধান কার্যালয়ে ওই চেক হস্তান্তর করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা। এ সময় ব্যংকের নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল ভার্চুয়ালি যুক্ত হন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জি.ডব্লিউ.এম. মোর্তজা, মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহমেদ, হাসনে আলম এবং এবিসি’র পক্ষে নির্বাহী পরিচালক সঞ্জয় রঞ্জন কর, যুগ্ম কোষাধ্যক্ষ কর্নেল মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও ম্যানেজার অ্যাকাউন্টস কায়সার উদ্দিন খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads