এমভি অভিযান-১০ লঞ্চের মালিক গ্রেপ্তার

সংগৃহীত ছবি

জাতীয়

এমভি অভিযান-১০ লঞ্চের মালিক গ্রেপ্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০২১

অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব সদর দপ্তরের মিডিয়া উইং ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ আদালতে করা মামলায় লঞ্চের চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রোববার দুপুরে নৌপরিবহন আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন।

মামলার আসামিরা হলেন- লঞ্চটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির চার মালিক হামজালাল শেখ, শামিম আহম্মেদ, রাসেল আাহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি, লঞ্চের ইনচার্জ মাস্টার রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads