মধ্যপ্রাচ্যের ওমানের সড়কে কুলাউড়া উপজেলার বাসিন্দা এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত রোববার স্থানীয় সময় বিকাল ৫টায় মো. লিয়াকত মিয়া (৩৫) নামক ওই প্রবাসীর মারা যান। বর্তমানে তার লাশ ওমানের আদম এলাকায় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা যায়, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিলের পার গ্রামের বাসিন্দা মরহুম মুসলিম আলী ওরফে মকু মিয়ার ৩য় ছেলে ছেলে মো. লিয়াকত মিয়া (৩৫) প্রায় ৫ বছর আগে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের ওমানের যান। সেখানকার আদম এলাকায় টেক্সি গাড়ী এবং বাইসাইকেল দুর্ঘটনা মো. লিয়াকত মিয়াসহ আরও ৩ বাংলাদেশী নিহত হন। নিহত অন্যদের কোন পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার গুলজার আহমেদ জানান, নিহত মো. লিয়াকত মিয়ার মা স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।





