সারা দেশ

ওরা আমার মুক্তিযোদ্ধা পিতার কবরটাও দখল করেছে

  • ''
  • প্রকাশিত ২৩ মে, ২০২৪

বরিশাল প্রতিনিধি:

ওরা আমার মরহুম পিতার কবরটি ভুয়া দলিল দিয়ে আত্মসাৎ করেছে।

গতকাল বুধবার বরিশাল আঞ্চলিক প্রেস ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের সামনে এ বক্তব্য তুলে ধরেন মো. হাবিবুর রহমান। তিনি সংবাদকর্মীদের কে আক্ষেপ করে বলেন আমার মৃত্যু পিতা বীর মুক্তিযোদ্ধা সিপাহি আব্দুল খালেক তালুকদার। আমার পিতা দেশের জন্য যুদ্ধ করে জীবন দিয়েছেন। কিন্তু আমার পিতার মৃত্যুর পরে শেষ আশ্ররস্থান (কবর) টুকু ভুয়া দলিল দিয়ে আমার প্রতিবেশী আবুল কলাম তালুকদার ও গিয়াসউদ্দিন তালুকদার গং মিলে কবরের জায়গাসহ আমাদের ভিটে বাড়ি ও আবাদি জমি সবটুকু গায়ের জোরে আত্মসাৎ করেছে। বিষয়টি নিয়ে বরিশাল আদালত পাড়ায় একাধিক মামলা চলমান। দুঃখের বিষয় আমরা কোনো সুফল পাইনি। আপনাদের মাধ্যমে আবেদন, প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন আমরা মৃত্যু মুক্তিযোদ্ধা পিতার কবরের জায়গা টুকু ফেরত চাই। গতকাল আঞ্চলিক প্রেসক্লাবের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads